খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

অনলাইন নিউজ ডেস্ক 

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ।

শুক্রবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে চলছে বিশ্বকাপের ড্র। বিশ্বকাপের ১৮৮ দিন আগে এই ড্র অনুষ্ঠিত হয়।

ড্র করার পর, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে।

ড্রয়ের পর কে কোন গ্রুপে

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ মেসিডোনিয়া)

গ্রুপ বি: কানাডা, সুইজারল‍্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই: জার্মানি, একুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউ জিল‍্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভের্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম)

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া)

গ্রুপ এল: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

পট থেকে বল তুলতে মঞ্চে এসে উপস্থিত হন চার কিংবদন্তি—ন্যাশনাল ফুটবল লিগের সাতবারের সুপার বোলজয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং চারবারের স্ট্যানলি কাপজয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের সাতবারের অল-স্টার ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং এনবিএর চারবারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ও’নিল।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button