হাদির ওপর হামলাকারীর তথ্য চায় ডিএমপি, উপযুক্ত পুরস্কার ঘোষণা
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়েছে।


অনলাইন নিউজ ডেস্ক
শনিবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
তথ্য দিতে যোগাযোগের নম্বর:
উপ-পুলিশ কমিশনার (ডিসি), মতিঝিল: ০১৩২০০৪০০৮০
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পল্টন থানা: ০১৩২০০৪০১৩২
জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯
ডিএমপি আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমানের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদি।



