খেলাধুলা

ফাইনালে উঠলে সিলেটবাসীর জন্য অর্ধেক গ্যালারি ফ্রি ঘোষণা ফাহিম আল চৌধুরীর!

টাইটানসের পাশে দাঁড়ালেন উপদেষ্টা ফাহিম আল চৌধুরী

মাহদী রহমান | সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটানসকে ফাইনালে তুলতে পারলে সিলেটবাসীর জন্য এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন দলের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। তিনি জানান, ইনশাআল্লাহ সিলেট টাইটানস যদি ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে ফাইনালের মাঠের অর্ধেক গ্যালারি থাকবে সিলেটের মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি।
শুধু টিকিট নয়, প্রয়োজনে সিলেটের ক্রিকেটপ্রেমীদের মাঠে পৌঁছে দিতে চালু করা হবে ফ্রি বাস সার্ভিস। এমনকি দরকার হলে লোকাল ফ্লাইট ভাড়া করেও সিলেটি সমর্থকদের ফাইনালের মাঠে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উপদেষ্টা ফাহিম আল চৌধুরী বলেন,
“সিলেটের মানুষই আমাদের শক্তি, সিলেটের ক্রিকেটপ্রেমীরাই সিলেট টাইটানসের প্রাণ। এই দল শুধু একটি ফ্র্যাঞ্চাইজি নয়, এটি পুরো সিলেটের আবেগ ও গর্ব।”
তিনি আরও বলেন,
“এই বিজয় হবে সিলেটের, এই উল্লাস হবে সিলেটের মানুষের। চা-বাগান থেকে পাহাড় পর্যন্ত গর্জে উঠবে সিলেট টাইটানসের নাম।”
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট টাইটানসের সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক ক্রিকেটপ্রেমী এটিকে সিলেটের ক্রীড়াঙ্গনে এক সাহসী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে দেখছেন।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ দল ও সমর্থকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।
সিলেট টাইটানস যদি ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে, তবে সেটি শুধু একটি ম্যাচ নয়—সিলেটবাসীর জন্য হয়ে উঠবে এক ঐতিহাসিক উৎসব।
গর্জে উঠুক সিলেট টাইটানস!
Sylhet… Made in Sylhet!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button