নির্বাচন

মহান সংসদে ৫৪ বছরেও স্থানীয় এলাকার কোনো এমপি হওয়ার সুযোগ হয়নি- জয়নাল আবেদীন

হেলাল আহমদ জৈন্তাপুর প্রতিনিধি:

আমি আপনাদের সন্তান মহান সংসদে গিয়ে বৃহত্তর জৈন্তার অধিকার আদায়ে কথা বলতে চাই – জৈন্তাপুরে জয়নাল আবেদীন

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি।। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪- আসনে স্বাধীনতার ৫৪ বছরেও কোন রাজনৈতিক দল থেকে স্থানীয় কোন প্রার্থী মহান জাতীয় সংসদে গিয়ে কথা বলার সুযোগ হয়নি। এখন সুযোগ এসেছে আমাদের, আমি আপনাদের সন্তান, সিলেট চার আসনের সুখ দুঃখের কথা বলতে গিয়েছে জয়নাল আবেদীন বলেন কোম্পানীগঞ্জে হাইটেক পার্ক রয়েছে কিন্তু এখানে কোনো কার্য়ক্রম শুরু হয়নি,যা অত্যন্ত দুঃখজনক। এই অঞ্চলের পাথর কোয়ারি হরিলুট হয়েছে। কিন্তু শ্রমিকদের কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি বা ভাগ্যের পরিবর্তন হয়নি । আগামী ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে আমাকে কথা বলার সুযোগ দিলে, এই অঞ্চলের যুবকের কর্মসংস্থান সৃষ্টিসহ সকল দুঃখকষ্ট নির্বারণে কাজ করব।

শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজারে নির্বাচনী পথসভা এইসব কথা বলেন সিলেট -৪ আসনে ১০ দলীয় জোট মনোনীত  জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন।
স্থানীয় প্রবিণ মুরব্বির আব্দুল ওয়াহিদ চৌধুরীর সভাপতিত্বে  এ-সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা জামাতের সহ:সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল হুসাইন,জৈন্তাপুর উপজেলা জামাতের আমীর রফিক আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফেজ আবদুল মুসাব্বির ফরিদ,সাইদুর রহমা, তোফায়েল আহমেদ, জুবায়ের আহমেদ, জহির উদ্দিন প্রমূখ।
পথসভা শেষে তিনি হরিপুর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
পথসভা শেষে তিনি হরিপুর বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button