সারাদেশ

তরুণদের দক্ষতা উন্নয়নে মাধবপুর-চুনারুঘাটে আইটি প্রশিক্ষণ কেন্দ্র চান এস এম ফয়সাল এমপি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম ফয়সাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) উপলক্ষে ৯ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে মাধবপুর ও চুনারুঘাটে আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন।

এ সময় তিনি মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সকল স্কুল ও কলেজে তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চালুর জন্য তথ্যপ্রযুক্তি মন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র ও শিক্ষা কার্যক্রম চালু হলে শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।

জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তা ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাস্তবায়নের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button