মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মহান বিজয় দিবসের তাৎপর্য ও স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দর্পণ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোঃ আব্দুস শহীদ শাহীন-এর সভাপতিত্বে এবং রুবেল আহমদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সভাপতি জনাব তারেক হোসেন তারুমিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি জনাব আবু জাফর আব্দুল্লাহ আল মামুন সাধন, সহ-সভাপতি মাওলানা মোসাদ্দিক আহমদ, মিলোয়ার হোসেন মিলাদ, মির্জা আবুল বারাতসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক হোসেন আলী, অর্থ সম্পাদক দিলওয়ার হোসেন দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন জগলু, মোবারক হোসেন, কামরুল হাসান চৌধুরী তুহিনসহ সাধারণ সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রকৃত মূল্য সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি একটি দায়িত্বের স্মারক—যেখানে দেশপ্রেম, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।