

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের ৯৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট লিয়াকত আলীকে আহ্বায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন দেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট লিয়াকত আলীকে আহ্বায়ক, মো. জাকারিয়া রব্বানীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



