জাতীয়

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন নিউজ ডেস্ক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি হাসপাতালগুলোর জন্য একাধিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে নিজ দফতরে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড় ও রোগীদের জন্য ১০ শতাংশ বেড সংরক্ষণ এবং ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফের নির্দেশ দেয়া হয়েছে।
ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button