স্থানীয়

বিয়ানীবাজারে যুবদল নেতার মায়ের মৃত্যুতে — অ্যাড. এমরান চৌধুরীর শোক

বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা মাথিউরা শেখলাল নিবাসী খায়রুল ইসলামের মাতা মোছা. খায়রুন নেছার (৭৫) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এমরান আহমদ চৌধুরী মরহুমার রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, মোছা. খায়রুন নেছা বুধবা সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ বাদ আসর মাথিউরা দারুল কোরআন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button