বিভাগীয়রাজনীতিস্থানীয়

৩৭ বছর ধরে বিএনপির ধানের শীষ এর ঝান্ডা ধরে আছি মাত্র এক বছরে বদলে দেবো সিলেট – ৪ আসনের চিত্র –আরিফুল হক চৌধুরী

রাজু আহমেদ ( নির্বাহি সম্পাদক )

গোয়াইনঘাট উপজেলা সদরে হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা কালে আরিফুল হক চৌধুরী এই মন্তব্য করেছেন। মাত্র এক সপ্তাহের গণ সংযোগকালে গোয়ানঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জবাসীর ব্যাপক সাড়া পেয়ে তিনি বলেছেন, ইনশাআল্লাহ এই জনপদ আর অবহেলিত থাকবে না। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ কে বিজয়ী করে দিন। মাত্র এক বছরের মাথায় বদলে যাবে এই অঞ্চলের চিত্র। আরিফুল হক চৌধুরী আরো বলেন, সুদীর্ঘ ৫৪ বছর যাবত যারা এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করেছেন। ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য পর্যন্ত তারা কেউই আমজনতার কথা চিন্তা করেনি। আর কেউ কেউ সেটা চিন্তা করলেও তাকে ষড়যন্ত্র করে পেছনের সারিতে রাখা হয়েছে। আসছে দিনগুলোতে আর এমন বৈষম্য হবে না। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল যোগাযোগ শিক্ষা চিকিৎসা সহ সর্বক্ষেত্রে একটি সমৃদ্ধ জনপদে গড়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button