রাজনীতি

জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন : মির্জা ফখরুল

অনলাইন নিউজ ডেস্ক
জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করেছে। পোস্টাল ব্যালট যেভাবে করা হয়েছে তা সঠিক নয়। কোনো একটা দলকে ব্যালট পেপারে সুবিধা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা অনেক বিষয়ে তুলেছি ইসির সামনে। লেভেল প্লেয়িং ফিল্ড গঠন হোক আমরা চাই। যে কারণে আমাদের পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন।কমিশনের কিছু কর্মকর্তা একটা দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button