সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

তুরস্কের সহায়তায় পরিচালিত হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন; রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন হাকান ফিদান।

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাদান শুক্রবার কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সফরকালে তিনি তুরস্কের সহায়তায় পরিচালিত স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। কক্সবাজার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ।

পরে বিকেল ৪টার দিকে তাঁরা উখিয়ার বালুখালী এলাকার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন হাকান ফিদান। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবার মান ও কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন।
এরপর প্রতিনিধি দলটি উখিয়ার ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এসব ক্যাম্পে তুরস্কের সহযোগিতায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন তারা। পাশাপাশি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জীবনযাত্রা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব-১৫ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের চলমান সহযোগিতার অংশ হিসেবে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সফরের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদারের বিষয়েও আলোচনা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button