সারাদেশ

শহীদ বাবুল আহমদ রাহীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল নেতা শহীদ বাবুল আহমদ রাহীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বাদ যোহর কলেজ ক্যাম্পাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এবং প্রফেসর ড. কামরান হোসেন চৌধুরী,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শামীম মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের সভাপতি খাঁন মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, সিনিয়র সহ-সভাপতি রাজিব হোসেন সাহিদ, সহ-সভাপতি জাকির চৌধুরী, মিনহাজ রাহী, হাবিবুর রহমান হাবিব, আমিনুল রহমান ইয়াহিয়া,শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সাকেল, মাছুম আহমদ, ছিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসাইন জাকির, আশরাফ হোসেন সোহেল, রাফিকুল ইসলাম সাকিব, সজিব পাল, আব্দুস সামাদ সোহেল, দপ্তর সম্পাদক আব্দুস শাকিব, সদস্য শিমুল আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ আহমদ আবির, নুরুল আমবিয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের এই দিনে মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদল নেতা বাবুল আহমদ রাহীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আল্লাহ তায়ালা শহীদ বাবুল আহমদ রাহীর আত্মার মাগফিরাত নসিব করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। 🤲

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button