

অনলাইন নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন যে, দেশের বিভিন্ন এলাকায় এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, “যারা নির্বাচনে জয়ী হয়েছেন, তারা যেন আপনার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুই যদি বিরোধী দলের ও মতের মানুষের ওপর নিপীড়নের মাধ্যমে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।”
এছাড়া, আজ রাতে এনসিপির সদস্য সচিব **আকতার হোসেন**ও ফেসবুকে একই ধরনের অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে মারধর করছে এবং অনেককে রক্তাক্ত করেছে। এছাড়া তারা কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করেছে, মোটরসাইকেল নষ্ট করেছে এবং আগুন দিয়ে বাড়ি পোড়ানোর হুমকি দিয়েছে। তার মতে, ক্ষমতায় আসার পরই বিএনপি হারাগাছে সন্ত্রাস চালানো শুরু করেছে।



