সারাদেশ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

আলী জহুর,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই উমর ফারুক, এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিআর-৩২৮/২৫(জগঃ) এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাহিন শাহকে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (ভরতপুর) গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ প্রহরায় বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button