সারাদেশ

‘ওসমান হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে’

  1. ওসমান হাদির ওপর হামলাকারীর শিকড় যতই শক্তিশালী হোক না কেন তা টেনে উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা ঘটনাটি বিচ্ছিন্ন। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
যত বাধাই আসুক নির্বাচন কমিশন তার নিজের লক্ষ্যে এগোবে। নির্বাচনে যারা অপশক্তি দেখানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে।’
তিনি বলেন, ‘একটা মহল চেষ্টা চালাচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার। তবে তাদের সে চেষ্টা সফল হবে না।
ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তারা কঠোরভাবে নিজ গতিতে এগিয়ে যাবে। কোনো অপশক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করলে আইন তার নিজস্ব গতিতে বল প্রয়োগ করবে। অপরাধী যত শক্তিশালীই হোক না কেনো তার শিকড় উপড়ে ফেলা হবে।
এ সময় স্থানীয় বিএনপি, নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button