আন্তর্জাতিকজাতীয়রাজধানীরাজনীতিশীর্ষ সমাচারসারাদেশ

এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে দেশে ফেরার জন্য কোনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, বুধবার ৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত এ–সংক্রান্ত কোনো আবেদন মিশনে জমা পড়েনি।

তবে বিএনপির উচ্চপর্যায়ের সূত্র বলছে, তারেক রহমানের প্রত্যাবর্তন পুরোপুরি নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্তের ওপর। বিদেশি বিশেষজ্ঞ ও মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে যে মতামত দেবে, সেই মতামতই তারেক রহমানের দেশে ফেরা বা লন্ডনে থাকা—দুটোরই মূল নির্ধারক হবে।

সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ তৈরি হলে প্রথম অগ্রাধিকার লন্ডন। সে ক্ষেত্রে তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং সেখান থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তবে চিকিৎসকেরা যদি দীর্ঘ ফ্লাইটে যাওয়া খালেদা জিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন, তাহলে তুলনামূলক কাছের সিঙ্গাপুরকে বিকল্প হিসেবে বিবেচনায় রাখা হবে।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি আগেই সম্পন্ন করেছেন। এখন তিনি শুধু খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক দল ও মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের অপেক্ষায়।

উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১১ দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দলে ও পরিবারে গভীর উদ্বেগ বিরাজ করছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button