জাতীয়

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

অনলাইন নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না এবং দেশে তাঁর দাফনও হবে না।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সরোয়ার তুষার বলেন, “শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। তাঁর জানাজা বা কবরও এ দেশে হবে না।” এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে আরও কিছু মন্তব্য করেন।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেওয়া হলেও এখন সেটিকে অবৈধ বলা হচ্ছে। তাঁর দাবি, যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে গঠিত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়াগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

সরোয়ার তুষার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশের মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থা হারাচ্ছে। তাঁর অভিযোগ, এ কারণে জনগণ সরকারকে ‘ভণ্ড’ ও ‘প্রতারক’ হিসেবে মূল্যায়ন করছে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামীম হামিদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button