

সিলেট: সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সামাজিক সুবিচার রক্ষাকারী সংস্থা মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ’স)-এর সিলেট মহানগর কমিটির এক অর্থবহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কমিটির উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ আহমদ এবং আলহাজ্ব মুখতার আহমদ তালুকদার।
সংগঠনটির গতিশীলতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এ সভায় সিলেট মহানগর কমিটির সভাপতি মোঃ হানিফ মিয়া-র পাশাপাশি অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
সিনিয়র সহ-সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম মিয়াজি
আব্দুস শহীদ খান, আব্দুস সোবহান আজাদ, জামিল আহমেদ লিটন, এবং হাফিজ মাওলানা রইছ উদ্দিন
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মইনুল ইসলাম আশরাফি
ধর্ম বিষয়ক সম্পাদক: শেখ আব্দুর রহিম
প্রচার সম্পাদক: সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।



