সারাদেশ

মদ কিনতে টাকা দিচ্ছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক!

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের দাপ্তরিক কার্যালয়ে ধারণ করা বলে দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সঞ্জয় কুমার মহন্ত তার দাপ্তরিক কক্ষে বসে একজনকে মানিব্যাগ থেকে টাকা দিচ্ছেন। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের কথোপকথনে ‘কেরু অ্যান্ড কোম্পানি’র নাম এবং মদ কেনার প্রসঙ্গ শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া প্রতিক্রিয়া জানতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “রক্ষক যদি ভক্ষক হয়, তবে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের অভিযোগ প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button