ক্যাম্পাস

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে এক শিক্ষার্থী ও তার আমন্ত্রিত এক ব্যক্তিকে আটক করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

হল প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, তিনি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান।

সূত্রটির দাবি, নির্ধারিত কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত অন্য একটি কক্ষের দরজায় কড়া নাড়লে সেখানে থাকা শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার মোবাইল ফোনে থাকা কথোপকথন দেখে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন।

পরবর্তীতে বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থী ও তার সঙ্গে আসা ব্যক্তিকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button