জাতীয়

দায়িত্ব বাড়ল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের

অনলাইন নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। নিজের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সব বিষয়ে তাকে সহায়তা করবেন তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতেই হুমায়ুন কবিরকে এ অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ড. খলিলুর রহমান। এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দফতরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। দায়িত্ব পালনকালে নিউইয়র্কসহ বিভিন্ন দেশে দীর্ঘ সময় অবস্থান করতে হবে তাকে।

এদিকে, গত ২১ আগস্ট সরকারের মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট হিসেবে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। একই পদে বহাল থাকেন শামা ওবায়েদ ইসলাম।

এরপর ২৩ আগস্ট জারি করা পৃথক পরিপত্রে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। এক মন্ত্রণালয়ে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের ঘটনা দেশের ইতিহাসে প্রথম বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button