রাজনীতি

তাহেরীকে সতর্ক করল নির্বাচন কমিশন

অনলাইন নিউজ ডেস্ক

 

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদপ্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন ফেসবুকে ‘THE SPEECH’ নামের পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীকের মাধ্যমে ভোট প্রার্থনা করেছেন। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর বিধি ১৮-এর স্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ নির্বাচন প্রক্রিয়ার অবাধ ও নিরপেক্ষ পরিবেশে বিঘ্ন ঘটাতে পারে।

নোটিশে আরও সতর্ক করা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ বা প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। প্রার্থীকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button