রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় তাদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও মারুফ উদ্দিন।

যোগদানকারী হেলাল উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ওয়ার্ড পর্যায়ে এনসিপির দায়িত্ব পালন করেছেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হয়েছেন। এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কমিটি অনেকদিন ধরে নিষ্ক্রিয় ছিল এবং তারা দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না। তারা অন্য দলে যোগ দিয়েছেন কি না, তা তার জানা নেই।

উঠান বৈঠকে মাহবুবের রহমান শামীম উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি হাতিয়ার নদীভাঙন রোধ, ভূমিহীনদের পুনর্বাসন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনা বিকাশে কাজ করার প্রতিশ্রুতিও দেন। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button