রাজনীতি

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের সরকার জনগণের কাছে জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের নিয়মিতভাবে জনগণের সামনে জবাবদিহির আওতায় আনা হবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে কার্যকর জবাবদিহিতা ছাড়াই শাসন চলছে এবং গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আড়ালে। ক্ষমতাসীনদের দুর্নীতিও বহু ক্ষেত্রে গোপন রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি তাদের নিয়মিত জনগণের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত ও কার্যক্রমের ব্যাখ্যা দিতে হবে।

স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রেকর্ডভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন জামায়াত আমির। তার ভাষ্য অনুযায়ী, সরকারি কাজ, ব্যয় ও সেবা প্রদানের প্রতিটি ধাপ নাগরিকরা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন এবং তথ্য গোপনের সংস্কৃতি বন্ধ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button