আন্তর্জাতিক

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির এক মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্রিকেটের প্রসঙ্গে রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে টেনে আনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে নাকভি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম উল্লেখ করেন।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত বা আইসিসির কোনো ধরনের চাপ বা হুমকিতে তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নন। বক্তব্যে সেনাপ্রধানের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, আসিম মুনির ভয় পান না বলেই সবার জানা।

ক্রিকেট–সংক্রান্ত বিষয়ে সেনাপ্রধানের নাম উল্লেখ করায় ক্রীড়াঙ্গনে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে। এর আগে সীমান্ত উত্তেজনার সময় আসিম মুনির পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button