রাজনীতি

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন।

দলীয় একটি বিশ্বস্ত সূত্র শনিবার সন্ধ্যায় জানায়, তারেক রহমান সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে।

সূত্রটি আরও জানায়, ইতিবাচক রাজনৈতিক চর্চার অংশ হিসেবেই এই সাক্ষাৎগুলো অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সৌহার্দ্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ধারার বিকাশে ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিনের বিভাজন ও প্রতিদ্বন্দ্বিতার রাজনীতির পরিবর্তে পারস্পরিক সমঝোতা ও সংলাপভিত্তিক রাজনীতির বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button