রাজনীতি

ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল

অনলাইন নিউজ ডেস্ক

 

ফাতিমা তাসনিম জুমা, ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ-এর কর্মী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের-কে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, “আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।” মুহূর্তের মধ্যে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি কমেন্ট এবং ৮৮৩টি শেয়ার হয়েছে। কমেন্টগুলোতে অনেকে জাবেরকে শুভকামনা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকে সংগঠনের নেতৃত্বে রয়েছেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাতিমা তাসনিম জুমাও বিভিন্ন আন্দোলনে সক্রিয় থেকে নিজেকে ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে পরিচয় দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button