রাজনীতি

যাদের জনগণ ভোট দেয়নি, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি: রুমিন ফারহানা

সাম্প্রতিক সময়ে সরকারের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

টকশোতে রুমিন ফারহানা বলেন, “এই ভরা জোয়ারের সময় যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা পরাজিত হয়েছেন, যাদের জনগণ ভোট দেয়নি কিংবা যাদের ন্যূনতম জনপ্রিয়তা নেই, তাদেরই জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আজকে আলোচনায় এসেছে যে, ‘পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই।’ ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল।”

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসার পর একজন সোয়েটার কারখানার মালিককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে।”

রুমিন ফারহানার দাবি, “প্রত্যেক জেলায় এমন ব্যক্তিদের প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা বিএনপির মনোনীত প্রার্থী হয়েও নির্বাচনে পরাজিত হয়েছেন, জনগণের সমর্থন পাননি বা দলীয় মনোনয়নও পাননি।”

তবে রুমিন ফারহানার এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button