বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ জেপি’র মৃত্যুতে — বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের গভীর শোক প্রকাশ


বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আব্দুল লতিফ জেপি সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন,
“আব্দুল লতিফ জেপি সাহেব ছিলেন একজন পরীক্ষিত, দৃঢ়চেতা ও দলনিষ্ঠ নেতা। যুক্তরাজ্যে বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর অবদান অনন্য। তাঁর মৃত্যুতে আমরা একজন মূল্যবান সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ তাঁর রূহকে শান্তি দিন, শোকাহত পরিবারকে ধৈর্যের শক্তি দিন।”
বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জনাব আব্দুল লতিফ জেপি সাহেব বাংলাদেশে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি অঙ্গন, প্রবাসী বাংলাদেশি সমাজ এবং রাজনৈতিক মহলে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান, কর্মঠ এবং সংগঠক হিসেবে অত্যন্ত সফল। প্রবাসে থেকেও তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতাদের মতে, তাঁর নেতৃত্বে প্রবাসী বিএনপির সংগঠিত কাঠামো আরও শক্তিশালী হয়। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন মানবিক, বিনয়ী এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন জনপ্রিয় নেতা।
মরহুমের মৃত্যুতে যুক্তরাজ্য ও সিলেটসহ বিভিন্ন জায়গায় শোকের বার্তা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নেতা-কর্মী তাঁর স্মৃতি, অবদান ও মানবিক গুণাবলি স্মরণ করে শোক প্রকাশ করছেন।
তার কর্মময় রাজনৈতিক জীবন বিএনপির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁর পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।



