

আগামীকাল সারাদেশে আগ্রাসন বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে সকল শান্তিকামী জনগণকে আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
সাদিক কায়েম সোস্যাল মিডিয়া ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদীকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিপ্লব অব্যাহত রাখতে ছাত্র-জনতার কর্মসূচি
বাদ জুমা: সারাদেশের সকল মসজিদে শহিদ ওসমান হাদীর জন্য দোয়া ও মোনাজাত
বিকাল ২.৩০ মিনিটে শহীদ হাদী চত্বরে (শাহবাগ) ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’
উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্রজনতাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওসমান হাদীর রক্তের আমানত এই লড়াই আমাদের জারি রাখতে হবে।
সাদিক কায়েম
ভিপি, ডাকসু



