রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি রহম করুন, তাঁর গুনাহ ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। পাশাপাশি তিনি মরহুমার পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের জন্য সবরে জামিল দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button