অন্যান্য

লাখাইয়ে সাংবাদিক সুশীল দাসের পিতার পরলোকগমন

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জে লাখাই প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও সাংবাদকর্মী সুশীল চন্দ্র দাসের পিতা সুরেন্দ্র চন্দ্র দাস পরলোকগমন করেছেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুশিল দাস বলেন বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ দুপুর ১টায় লাখাই শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সুরেন্দ্র চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ,অ্যাডভোকেট আলী নেওয়াজ, সভাপতি, লাখাই প্রেস ক্লাব।আশীষ দাশ গুপ্ত, সহ-সভাপতি, লাখাই প্রেস ক্লাব। মহসিন সাদেক,সভাপতি, লাখাই অনলাইন প্রেস ক্লাব। মহিউদ্দিন আহমদ রিপন ,সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব (লাখাই)। পারভেজ হাসান,সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা (লাখাই উপজেলা)।ইয়াকুব হাসান অন্তর,সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব (লাখাই)।এস এম জুবায়ের আহমেদ,সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা (লাখাই উপজেলা)।বিলাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক, লাখাই প্রেস ক্লাব।

এ ছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন সংবাদকর্মী সুমন আহমেদ বিজয়, কামরুল হাসান সুজন, নোমান মোল্লা, আব্দুল মতিন এবং মাওলানা জালাল আহমেদসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাতুর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button