খেলাধুলা

মাঠে হার্ট অ্যাটাকে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যু, স্টেডিয়ামে জানাজা সম্পন্ন

মেহেদী হাসান রাতুল ( সিলেট )

সিলেট আন্তর্জাতিক লাক্কাতুরা স্টেডিয়ামে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা ক্যাপিটালস দলের সহকারী কোচ সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির (৫৯) আকস্মিক মৃত্যু হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে (শনিবার) ঢাকা ক্যাপিটাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে মাঠে ছিলেন তিনি।
অনুশীলন চলাকালীন অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন,তাতেও সাড়াও দেন তিনি।এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে,যেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক মৃত্যুতে সিলেটসহ দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরে স্টেডিয়াম প্রাঙ্গণেই তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

স্টেডিয়াম মসজিদের ইমাম মো. আলী হোসেন জাহেদের ইমামতিতে জানাজায় অংশ গ্রহণ করেন, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপ্রতি নাজমূল আবেদীন ফাহিম, বিসিবি পরিচালক রাহাত সামস, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, মিডিয়া এসিস্টেন মোস্তাফিজুর রহমান (খালু), মিডিয়া কোঅর্ডিনেটর দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী, হোসেন আহমদ (ছাদ), দেওয়ান রাফি চৌধুরী, জয়নাল আহমদ, বিসিবি কর্মকর্তা, খেলোয়াড়, সাংবাদিক ও সহকর্মীরা। এ ছাড়া জানাজায় দলীয় খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রীড়া সংগঠক ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।

সিলেট থেকে জ্যাকির পরিবারের সম্মতিক্রমে শনিবার তার লাশ কুমিল্লার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে।

দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশিক্ষণ ও খেলোয়াড় গড়ে তোলার কাজে যুক্ত থাকা এই কোচ ছিলেন অত্যন্ত বিনয়ী ও দায়িত্বশীল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট এক নিবেদিতপ্রাণ কোচকে হারালো বলে মন্তব্য করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

প্রয়াত কোচের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button