

হেলাল আহমদ জৈন্তাপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পদ্ধতিতে নিবন্ধিত ভোটাররা আগামী ২১ জানুয়ারির পর থেকে ভোট দিতে পারবেন বলে ইসি জানিয়েছে।
ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারের প্রদত্ত ঠিকানায় ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করতে হবে এবং ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
এবার দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি। একই সঙ্গে ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এই পদ্ধতিতে ভোট দেবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য এবার ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।



