জাতীয়

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার গত সোমবার (৬ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরপূর্তি উপলক্ষে সিলেটে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানের আগে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রী বাংলাদেশের শ্রমবাজারের সম্ভাবনা এবং বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button