সারাদেশ

কুমার নদে ভেসে উঠল যুবদল নেতার মরদেহ

ফরিদপুরের কুমার নদ থেকে ফিরোজ শেখ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্র যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের নিকরহাটি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ওসি বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী সোমবার রাত থেকেই ফিরোজ শেখের মোবাইল ফোন বন্ধ ছিল। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button