স্থানীয়

মাধবপুরে ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি শেখ মো শাহীন উদ্দীন
মাধবপুর হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুরে অবস্থিত ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা শেখায়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button