ক্যাম্পাস

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক

অনলাইন নিউজ ডেস্ক

 

কুড়িগ্রাম শহরে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশের দাবি, আটকরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।আটকরা হলেন—জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) ও মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যথাক্রমে যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।

পুলিশের তথ্যমতে, জাবের আল রাফিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, সাকিবুল হাসান ও শামীম হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একই বিভাগে, ফাহমিদ হাসান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগে এবং মাহমুদুর রহমান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর শিক্ষার্থী।

ডিবি জানায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজমোড় এলাকার একাধিক স্থানে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। এ খবর পেয়ে থানা-পুলিশ ও ডিবি যৌথভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।পরে শহরের খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় রংপুরগামী একটি মিনি বাসের গতিরোধ করে সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।

ডিবির দাবি, পোস্টার সাঁটানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে সংগঠনটির প্রচার কার্যক্রম চালাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button