

অনলাইন নিউজ ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাব গঠনের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাখা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাহিনীটির নতুন নাম হিসেবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স অনুমোদন দেওয়া হয়েছে।



