রাজনীতি

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন খোকন

নরসিংদী-১ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে আর কখনো ফ্যাসিস্ট ও দানবীয় শাসন যেন না আসে, সে লক্ষ্যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, একটি সুন্দর সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম দিতে হবে না। জনগণের শক্তি থেকেই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। যারা আমানতের প্রতি বিশ্বাস রাখবে, দেশের উন্নয়ন করবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবে, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে জনগণ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মণ প্রিন্স। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক দীপঙ্কর সাহা রানা এবং বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতারা।

পরবর্তীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দুই হাজার অসহায় ও দরিদ্রের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button