রাজনীতি

আমীর হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

মুফতি আমীর হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ মেটা কর্তৃক অপসারিত

কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মুফতি আমীর হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ২টার দিকে মেটা কর্তৃপক্ষ অপসারণ করেছে। অপসারিত পেজের ফলোয়ার সংখ্যা ছিল ৬ লাখ ৩৯ হাজার।

মুফতি আমীর হামজার আইটি টিমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের পেজটি কয়েক দিন ধরে একটি পরিকল্পিত সাইবার আক্রমণ ও ভুয়া কপিরাইট স্ট্রাইকের শিকার হচ্ছিল। পেজটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে অপসারিত হয়নি; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও রিপোর্টের ফলাফল।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মানুষের সমর্থন ও জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত একটি মহল এই ন্যক্কারজনক কাজ করেছে। তবে ফেসবুক থেকে পেজ সরানো গেলেও মানুষের হৃদয় থেকে আমীর হামজাকে সরানো যাবে না। পেজ পুনরুদ্ধারের জন্য মেটার সঙ্গে যোগাযোগ চলছে, এবং প্রয়োজনীয় সব তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।”

শেষে টিমটি সমর্থকদের প্রতি অনুরোধ করেছে, “ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button