

অনলাইন নিউজ ডেস্ক
১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হয়। এ সময় কালো রঙের একটি টয়োটা প্রাডো গাড়ির ছাদে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় নাসীরুদ্দীনকে। তার হাতে ছিল জাতীয় পতাকা।
এনসিপির এই নেতাকে বিলাসবহুল গাড়িতে দেখে অনেকের মনে প্রশ্ন ওঠে, গাড়িটি কার। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, লংমার্চে কীভাবে যাবেন, তা নিয়ে আগের রাতেই অনেকে তাকে ফোন করেছিলেন। তাদের কেউ কেউ জানিয়েছিলেন, তার নিজের গাড়ি নেই। পরে এক শুভাকাঙ্ক্ষী তার জন্য গাড়ি নিয়ে আসার কথা জানান। তখন তিনি তাকে গাড়ি নিয়ে আসতে বলেন।
তবে গাড়িটি কে দিয়েছেন, তা প্রকাশ করতে রাজি হননি নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘কে দিয়েছেন, সেটা বলা যাবে না। তাহলে তার গাড়ি ভেঙে দিতে পারে।’
নাসীরুদ্দীন আরও বলেন, ‘ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন, যাতে ভালো একটা গাড়ি কিনতে পারি।



