বিনোদন

দেশের সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের আদলে বাংলাদেশের সমুদ্র সৈকতেও হবে সিনেমা প্রদর্শনী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে এমনই মনোমুগ্ধকর আয়োজন করতে চলেছে আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি।

 

অনলাইন নিউজ ডেস্ক
২৪তম এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে নতুন ভেন্যু হতে যাচ্ছে কক্সবাজার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
 

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, 

প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারকে উৎসবের ভেন্যু করা হচ্ছে। এ জন্য আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতি কৃতজ্ঞ।

 

জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আগামী ১৫ জানুয়ারি বড় পর্দা ও বসার ব্যবস্থা করে সিনেমা দেখানো হবে। আর এ আয়োজনে বিশেষ অবদান রেখেছেন পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন।
৯ দিনের উৎসবে দশটি শাখায় বাংলাদেশসহ ৯১টি দেশের বিভিন্ন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ২৪৫টি সিনেমা প্রদর্শিত হবে। আন্তর্জাতিক এ উৎসব শুরু হবে আগামী ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button