রাজনীতি

গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল জামায়াত’: রাশেদ খান

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, গত ১৬ বছর জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল।

শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান লিখেছেন, বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি—তাহেরের এমন বক্তব্যের মধ্য দিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।’

রাশেদ খানের দাবি, ‘সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাহেরের বক্তব্য অনুযায়ী, ওই গণঅভ্যুত্থানে নিহত ১ হাজার ৪০০-এর বেশি মানুষ এবং আহত ৩০ হাজারের বেশি যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কোনো মূল্য বহন করে না।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে রাশেদ খান আরও লিখেছেন, ‘আসলেই তো এর থেকে বেশি রক্ত ৭১-এর ঝরিয়েছে জামায়াত! আর এজন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়!’

তিনি প্রশ্ন তোলেন, ‘তা না হলে ২৪-এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি—এ কথা বলে কীভাবে?’

রাশেদ খান আরও অভিযোগ করেন, ‘সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে?’

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের অপরাধকে ‘নরমালাইজ’ করতে তাহেররা মাঠে নতুন বয়ান দিচ্ছেন এবং নাহিদ ইসলাম পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button