রাজনীতি

চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

অনলাইন নিউজ ডেস্ক

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আগামী ২ সেপ্টেম্বর, বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা এবং মহান আল্লাহর রহমতে বর্তমানে মির্জা আব্বাস সুস্থতার পথে রয়েছেন।

দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান সোহেল আরও বলেন, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা এবং নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিভিন্ন শারীরিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button