সারাদেশ

নড়াইলে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ আহত ২০

নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে নড়াইল–২ আসনে ধানের শীষ ও স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হন। পরে হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

আহতদের মধ্যে রাব্বি নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

 

কলস প্রতীকের সমর্থকদের দাবি, তারা চায়ের দোকানে বসে থাকার সময় হঠাৎ করেই তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে ধানের শীষের সমর্থকদের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা হলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

 

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, কলস ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button