ক্যাম্পাসরাজনীতি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

  1. বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রুমেল আহমেদ রাসেল, সহ-সভাপতি মো. মিজান উদ্দিন, শাহাদাত হোসেন, মস্তফা কামাল ও রাজু আহমেদ। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মুহাইমিন আজাদ ও নাজিম উদ্দীন। পাঠাগার বিষয়ক সম্পাদক মনসুর আহমদ এবং সহ সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ রাজা, আরও উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য শাহেদ আহমদ, হিবজুর রহমান, সৈয়দ ইফতি, আকাশ আহমেদ, ইফতেখার আহমদ লিমন, রিমন আহমদ, হৃদয় সিং, নাহিদ আহমেদ, মুস্তকিম আহমেদ ও আহাদ আহমদ। পাশাপাশি মহানগর ছাত্রদল নেতা সুবেদ খান, মস্তফা নিয়াজ ও এনাম আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button