রাজনীতি

৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির

অনলাইন নিউজ ডেস্ক

 

বিএনপি আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় পূর্বঘোষিত নির্বাচনী জনসভা বাতিল করেছে। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একই সময়ে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুসহ কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগদান করেছেন।

এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা থেকে অনুপ্রাণিত হয়েই তরুণ নেতৃত্ব বিএনপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন।

এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, খুব শিগগিরই ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button