রাজনীতি

আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, জনগণের রায়ের মাধ্যমে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। একই সঙ্গে তিনি ভোটারদের আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মাধ্যমে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনও ভোট দেওয়ার সুযোগ হয়নি, তারা দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।”

তিনি আরও বলেন, “নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো চেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button